দ্বিতীয় বছরে টগি সার্ভিসেস লিমিটেড

৩ মার্চ, ২০২০ ২১:৪১  
দ্বিতীয় বছরে পা রাখলো বসুন্ধরা গ্রুপের প্রযুক্তি প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেড (টিএসএল)। সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হেডকোয়ার্টার-২-তে কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালান করে টিএসএল। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, হেড অব বিজনেস মনোয়ার সাগর ছাড়াও এসময় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) দুই মেয়াদের সভাপতি যথাক্রমে সুব্রত সরকার ও শহিদ উল মুনীর উপস্থিত ছিলেন।